Saturday, June 13, 2026

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

Date:

Share post:

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আগামী মঙ্গলবার থেকে এই দুর্যোগের প্রভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত (Cyclonic Formation) হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছেন না হাওয়া অফিসের (Weather Department) কর্তারা।

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে চলতি মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা স্পষ্ট না হলেও, অতি গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে বাংলার চার জেলা।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। যার ফলে বুধবার অর্থাৎ ২৮ মে থেকে বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই উইকন্ডে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে। কলকাতা এবং শহরতলীতে আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে। শনি রবিতে উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...