Monday, April 6, 2026

মাছিন্দ্রা এফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

Date:

Share post:

জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে বুধবার দুরন্ত জয় পায় জুয়ান ফেরান্দোর দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাছিন্দ্রা এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ে জোড়া গোল আনোয়ার আলির। একটি গোল বিশ্বকাপ জেসন ক‍্যামিন্সের। আর এই ম‍্যাচ জিতে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। বললেন, তবে আরও উন্নতি করতে হবে আমাদের।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,”কঠিন ম্যাচ ছিল। প্রতিপক্ষ প্রথমার্ধে বেশ ভাল খেলে এবং আমাদের বেশি জায়গা দেয়নি। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। আমার জন্য ‘ম্যাচ বাই ম্যাচ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করি কিন্তু ঠিক আছে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। কঠিন ম্যাচে একত্রে খেলে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের আরও উন্নতি করতে হবে।”

এদিকে ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়েন আশিক কুরুনিয়ান। তাঁর চোট নিয়ে জুয়ান বলেন, “তিনদিনে ২টি ম্যাচ তাই খেলোয়াড়দের ক্র‍্যাম্প হবেই। তবে আশিক পরবর্তী ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন। বহু ফুটবলার কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ খেলছেন। তাই ফুটবলারদের ৯০ মিনিট ফিট থাকা সমস্যার বিষয়৷ আমরা আশা করছি আরও উন্নতি করব।”

এদিকে ম‍্যাচে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক আনোয়ার আলি। দলের হয়ে এমন পারফরম্যান্স করে উচ্ছ্বসিত আনোয়ার আলি। তিনি বলেন,” দলের জন্য গোল করা অনেক বড় ব্যাপার। আমি খুশি গোল করতে পেরে। বাইরের দেশ থেকে দল খেলতে আসছে তারা ভাল লড়াই করছে।”

আরও পড়ুন:দ্রাবিড়ের সঙ্গে বৈঠক জয় শাহের, বিশ্বকাপের আগে দলকে বিরাট বার্তা বোর্ড সচিবের

 

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...