Thursday, June 4, 2026

রক্ষকই ভক্ষক! হাতির দাঁত পাচারের ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ২ জওয়ান

Date:

Share post:

কথায় আছে সর্ষের মধ্যে ভূত। এবার তা হাতেনাতে প্রমাণও মিলল। হাতির দাঁত পাচারের ঘটনায় নাম জড়াল দুই আধা সামরিক বাহিনীর জওয়ানের। আটক করা হয়েছে আরও তিনজনকে।জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ওই দুই জওয়ানের একজন বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ) কর্মরত। আর একজন কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে।

আরও পড়ুনঃ শিল্পোন্নয়নে মমতার বাংলাকে স্বতঃপ্রণোদিতভাবে ২৫০০ কোটি দিচ্ছে বিশ্বব্যাঙ্ক
বৃহস্পতিবার রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ডে অভিযান চালায় এসএসবির ৪১ ব্যাটালিয়ন, টুকরিয়া ঝাড় বনাঞ্চল এবং শিলিগুড়ি ওয়াল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একটি দল। সেখান থেকেই হাতির দাঁত সহ খোঁজ মেলে দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ৫ জনকে। আটক করে তাঁদের পাঁচ পাচারকারীকে নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। বন দফতর সূত্রে খবর, ধৃতদের নাম তপন থাপা, প্রভু মুন্ডা, শ্রিয়ান খেরিয়া, ধরম দাস লোহার, রিয়াস প্রধান। এদের মধ্যে প্রথম চারজন আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা। রিয়াস পূর্ব সিকিমের বাসিন্দা।
অভিযুক্তদের কাছে তল্লাশিতে যে হাতির হাঁত পাওয়া গিয়েছে সেটির ওজন ৯৪৫ গ্রাম। কার্শিয়াং বনবিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার ভূপেন বিশ্বকর্মার নেতৃত্বে একটি দল পাঁচ যুবককে দির্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায়। জেরায় কিছু তথ্য মিলেছে। যদিও তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশ। তবে এই ঘটনার পর কেন্দ্রীয় সেনার সংশ্লিষ্ট দফতরে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আধকারিকরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...