Saturday, April 4, 2026

অসুস্থ অনুব্রত মণ্ডল ভর্তি হাসপাতালে, কেঁদে ফেললেন সুকন্যা

Date:

Share post:

অসম্ভব বুকে ব্যাথা! জেল হাসপাতালে ভর্তি করতে হল অনুব্রত মণ্ডলকে। বাবার অসুস্থতার কথা শুনতেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চোখে জল নিয়ে বললেন , বাবা ভালো নেই।

আরও পড়ুনঃ অ.সুস্থতার কারণ দেখিয়েও মিলল না রেহাই! ফের আদালতে খারিজ অনুব্রতর আবেদন
গরুপাচার মামলায় শুক্রবার দিল্লির রাউস আদালতে তোলার কথা ছিল অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল সহ আরও অনেককে। কিন্তু সকলে আদালতে নির্ধারিত সময়ে হাজির হলেও অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবীকে শেষ মুহূর্তে জেলের তরফে জানানো হয় বুকে ব্যাথা নিয়ে অসুস্থ অনুব্রত । জেল হাসপাতালে ভর্তি তিনি। তাই আদালত কক্ষে হাজির হতে পারবেন না। সেক্ষেত্রে তাঁর ভার্চুয়াল শুনানি হোক। বাবার অসুস্থতার কথা শুনতেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত কন্যা সুকন্যা।
প্রসঙ্গত, গরুপাচার মামলায় আপাতত তিহাড় জেলে বন্দি অনুব্রত এ সুকন্যা মণ্ডল। যদিও দু’জনে আলাদা আলাদা সেলে রয়েছেন। তাই দেখা করার জো নেই।শুনানির সময় আদালতেই দেখা হয় দুজনের। কিছু কথাবার্তাও হয়। শুক্রবারও বাবার সঙ্গে দেখা হত মেয়ের। কিন্তু আচমকাই বাবার অসুস্থতার কথা শুনতেই মনখারাপ হয়ে যায় সুকন্যার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...