Saturday, June 27, 2026

অ.সুস্থতার কারণ দেখিয়েও মিলল না রেহাই! ফের আদালতে খারিজ অনুব্রতর আবেদন

Date:

Share post:

ফের খারিজ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের (Bail) আবেদন। সোমবার শারীরিক অসুস্থতার (Health Condition) কথা জানিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) জামিনের আবেদন করেন বীরভূমের কেষ্ট। কিন্তু সেই আর্জি ধোপে টিকল না।

অন্যদিকে, গরু পাচার মামলায় বাংলায় ইসিআইআর (Enforcement Case Information Report) দায়ের হলেও কেন অনুব্রতকে দিল্লিতে গ্রেফতার করে রাখা হয়েছে মঙ্গলবার দিল্লি হাই কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তবে গ্রেফতার হওয়ার পর থেকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালত, কলকাতা হাই কোর্ট, রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত ও দিল্লি হাই কোর্টে বারবার জামিনের আবেদন করলেও লাভের লাভের কিছুই হয়নি। প্রতিবারই হতাশ হতে হয়েছে অনুব্রতকে। সোমবারও অসুস্থতার কারণ দেখিয়েও মুক্তি মিলল না কেষ্টর।

আরও পড়ুন- প্রথম বক্তা রাহুলই, মঙ্গলে মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব আলোচনা সংসদে

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...