Friday, June 26, 2026

স্ত্রী-মেয়েকে গলা কে*টে খু*ন, মধ্যমগ্রামে ট্রেনের সামনে ঝাঁ*প দিয়ে আ*ত্মহ*ত্যা প্রাক্তন সেনাকর্মীর

Date:

Share post:

প্রথমে স্ত্রী এবং মেয়েকে গলা কেটে খুন৷ তার পর নিজে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক প্রাক্তন সেনাকর্মী৷ নৃশংস এই ঘটনা ঘটেছে দমদম পুরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডে৷ পরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮) নামে ওই প্রাক্তন সেনাকর্মী৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে তাঁর স্ত্রী এবং মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরে ওই প্রাক্তন সেনাকর্মীর দেহ পাওয়া যায় মধ্যমগ্রাম স্টেশনের কাছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্ত্রী এবং মেয়েকে খুন করে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গৌতম বন্দ্যোপাধ্যায়, দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং দিশা বন্দ্যোপাধ্যায়। তাঁর একই পরিবারের সদস্য। দেবিকা এবং দিশা গৌতমের স্ত্রী এবং মেয়ে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই প্রাক্তন সেনাকর্মী মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, ৪৮ বছর বয়সি গৌতম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী দেবিকা (৪৪) এবং ১৯ বছরের মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের গলা কেটে খুন করেন। এর পরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। দুপুরে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।কেন ওই পরিবারের সবার এই মর্মান্তিক পরিণতি তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...