Friday, June 26, 2026

ফের টাকার দামে সর্বকালীন পতন, ডলারের তুলনায় টাকার দাম ৮৩.১৬

Date:

Share post:

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ নেই বরং উত্তরোত্তর আরও সংকটজনক হচ্ছে টাকার দাম। শুক্রবার মার্কিন ডলারের(dollar) তুলনায় ভারতীয় মুদ্রার(Indian rupee) দাম সর্কালীন নিচে নামলো। এদিন এক ডলারের অনুপাতে ৮৩.১৬ টাকায় পৌঁছল টাকার(Rupess) দাম।

বৃহস্পতিবার দিন শেষে এক পয়সা কমে ডলার পিছু ভারতীয় মুদ্রার মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৯ পয়সায়। শুক্রবার সকালে বাজার খোলার সময় তা ৮৩.১৬ তে পৌঁছে যায়। এর নেপথ্যে দেশীয় বাজারে পতনের প্রভাবকে দায়ী করছে বিশেষজ্ঞরা। সোমবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম কমে দাঁড়িয়েছিল ৮৩ টাকা ৮ পয়সায়। সেটাও ছিল রেকর্ড। পরবর্তী দু’দিন স্বাধীনতা দিবস এবং পার্সি নববর্ষের জন্য ফোরেক্স মার্কেট বন্ধ ছিল। এদিন মার্কেট খুলতেই ভারতীয় মুদ্রার দাম ডলার পিছু ৮৩.১৬ টাকায় পৌঁছে যায়। টাকার মূল্যের এমন পতন স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম। পরিসংখ্যান বলছে, মোদি জমানায় গত ৮ বছরে এই পতনের অঙ্কটা ২৫ শতাংশের বেশি।

এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের (Dollar) দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এই দাম বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৭৯ পয়সা। ২০১৯ সালের শেষদিনে দেখা যায় ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৭০-র গণ্ডি ছাড়ায়। করোনা কালের পর এই বিনিময় মূল্য ৭০ টাকার আশপাশে ছিল। কিন্তু তারপর থেকেই মন্দা ভারতীয় মুদ্রা বাজারে। ক্রমশ পড়ছে ভারতীয় মুদ্রার দাম। যা অর্থনীতির জন্য বড়সড় উদ্বেগের খবর।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...