Friday, June 26, 2026

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ*ত্রুতা ভুলে ভারতীয় বংশোদ্ভূত বিবেকের পাশে মাস্ক!

Date:

Share post:

মার্কিন মুলুকে জোর প্রস্তুতি শুরু। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী (USA President Election)হিসেবে রিপাবলিকান প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেছিলেন বিবেক রামাস্বামী (Vivek Ramaswami)। তাঁর সঙ্গে টুইটার কর্তা এলন মাস্কের (Elon Musk)সম্পর্ক খুব একটা ভাল না হলেও এবার প্রেসিডেন্ট হিসাবে বিবেকের নাম ঘোষণার পর ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাস্ক। টুইটার তথা এক্স-এর মালিক জানালেন, প্রেসিডেন্ট হিসাবে খুবই সম্ভাবনাময় রামাস্বামী। মাসকয়েক আগেই টেসলা কর্তার চিন সফর ঘিরে ভালরকম কটাক্ষ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। ওই সফরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে চিনে নিজের সংস্থা টেসলাকে আরও ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন মাস্ক। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চিনের সঙ্গে মাস্কের সখ্যতাকে বিঁধে দীর্ঘ বিবৃতি দেন রামাস্বামী।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততা এখন অতীত হয়ে গেছে। কারণ যিনি সমালোচনা করেছিলেন এবার সেই রামাস্বামীর হয়ে গলা ফাটালেন এলন মাস্ক। আমেরিকাতেই জন্ম হলেও বিবেক রামাস্বামী আসলে কেরলের বাসিন্দা। হার্ভার্ড ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ৩৭ বছর বয়সেই আমেরিকার বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন। সেই তিনি এবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন। সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করে মাস্ক বলেন, “প্রেসিডেন্ট পদে বিবেক রামাস্বামী খুবই সম্ভাবনাময় প্রার্থী।”

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...