Friday, June 26, 2026

যাদবপুরকাণ্ডে লালবাজারের স্ক্যানারে আরও কয়েকজন পড়ুয়া-প্রাক্তনী!

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের হাতে। এবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত সৌরভ চৌধুরীকে (Sourav Chakraborty) জেরা করে আরও ১৫ জনের নাম জানতে পেরেছে পুলিশ। শুক্রবার এমনটাই জানিয়েছেন লালবাজারের তদন্তকারীরা। তবে, এরা সকলেই অধরা বলে জানিয়েছে পুলিশ। এই ১৫ জনের অধিকাংশই ভিন রাজ্যে গিয়ে আত্মগোপন করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।

লালবাজার (Lal Bazar) সূত্রে খবর, ঘটনার দিন এবং আগেও এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উপস্থিত ছিলেন। তবে প্রথমবর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনা বড় আকার ধারণ করার পর এরা সবাই হস্টেল ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা র‍্যাগিংয়ের ঘটনায় একাধিক পড়ুয়া জড়িত। ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন আরও অনেকে হস্টেলে উপস্থিত ছিলেন। যে ৯ জনকে মোট তিন দফায় গ্রেফতার করা হয়েছে, তাঁদের বাইরেও কমপক্ষে ১৫ জন রয়েছেন।

তবে পুলিশ ইতিমধ্যে সেই সকল পড়ুয়ার নাম ও ঠিকানা জোগাড় করে তদন্ত শুরু করেছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে, ইতিমধ্যে সৌরভ চৌধুরী এবং সপ্তক কামিল্যার ব্যবহার করা ল্যাপটপ এবং ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ছাত্রের বাবার দায়ের করা খুনের মামলার প্রেক্ষিতে আরও তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...