Saturday, April 4, 2026

উপ নির্বাচনে আগেই বদলি করা হল ধূপগুড়ির বিডিওকে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই ধূপগুড়ির বিডিওকে বদলি করার পদক্ষেপ নিয়েছিল নবান্ন। সেইমত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণার পর পরই বদলি করা হল কেন্দ্রের বিডিও শঙ্খদীপ দাসকে। বৃহস্পতিবার নবান্নের তরফে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শঙ্খদীপের পরিবর্তে ধূপগুড়ির নতুন বিডিও-র পদে আনা হলজয়ন্ত রায়কে। জলপাইগুড়ি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেকটর পদে বসবেন শঙ্খদীপ দাস।

আরও পড়ুনঃ বেছে বেছে বিলকিসের গণধ*র্ষকদের মুক্তি কেন? গুজরাট সরকারের কাছে সওয়াল করল সুপ্রিম কোর্ট
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার বা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটে। মানুষের রায়ে নিজেদের পরাজয় মেনে না নিতে পেরে প্রচারের আলোয় আসতে নানান অভিযোগ তোলে বিরোধীরা। পরাজয় নিতে না পেরে নিজেদের করা বেআইনি কার্যকলাপ ঢাকতে মামলা করে হাই কোর্টেও। এই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ধূপহুড়ির বিডিওকেও হাজিরা দিতে হয় হাই কোর্টে।তাই ধূপগুড়ি উপনির্বাচনে বিরোধীরা যাতে বিডিওকে সামনে রেখে কোনও ;ভুয়ো’ অভিযোগ না আনতে পারে, তাই পদক্ষেপ নিল নবান্ন।

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ৮ সেপ্টেম্বর ফলপ্রকাশ। তার আগেই বদলি করা হল ধূপগুড়ির বিডিওকে। যদিও নবান্ন তরফে খবর, এই মামলার সঙ্গে বদলির কোনও সম্পর্ক নেই।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...