Friday, June 26, 2026

অবৈজ্ঞানিকভাবে পাহাড় কেটেই বিপত্তি!  বৃষ্টিতে হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটি, মৃ.ত ৭৮

Date:

Share post:

বৃষ্টি-ধসে বিধ্বস্ত পাহাড়ি দুই রাজ্য। উত্তরাখণ্ডের জোশীমঠের ধাক্কা সামলে উঠতে না উঠতেই প্রাকৃতিক বিপর্যয়ে ছারখার হিমাচল প্রদেশ। উন্নয়নের নামে অবৈজ্ঞানিকভাবে পাহাড় কাটার সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক বিপর্যয়। এই দুইয়ের জেরে নাজেহাল হিমাচলবাসী। বৃষ্টি-হড়পা বানে লাফিয়া বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮ জনের। আজ রাজ্য সরকার ঘোষণা করেছে যে, রাজ্য বিপদে রয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর মতে, আনুমানিক ক্ষতি প্রায় ১০হাজার কোটি টাকা। তবে এর কারণ শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয় জানাচ্ছেন পরিবেশবিদরা। পরিবেশবিদদের মতে, “উন্নয়নের নামে অবৈজ্ঞানিকভাবে পাহাড় কেটে ক্ষতি করা হয়েছিল জোশীমঠের, সেই উন্নয়নই হিমাচল প্রদেশের বিপর্যয়ের আরও এক কারণ। সঙ্গে রয়েছে প্রকৃতির তাণ্ডবলীলা।”

ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে মাত্র দু’মাসে ৮৫৭ টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ২০২০ সালে যেখানে মাত্র ১৬ টি ভূমিধসের ঘটনা ঘটেছিল সেখানে মাত্র ৫৫ দিনে হিমাচলপ্রদেশে ১১৩ টি ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০২২ এ সংখ্যাটা ছিল ১১৭।

বিশেষজ্ঞদের মতে, যেভাবে রাস্তা চওড়া করার জন্য উন্নয়নের নামে ক্রমাগত পাহাড় কাটা হচ্ছে এবং ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটানো হচ্ছে তার জেরেই মাটি দুর্বল হয়ে গিয়ে সামান্য বৃষ্টিতেই ধস নামছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী দিনে পাহাড়ে রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে কঠোর নিয়ম আনার ইঙ্গিত দিয়েছে। তিনি দায়ী করেছেন কেন্দ্রের নির্বিচারে নির্মাণ কাজ এবং অস্থায়ী ইঞ্জিনিয়ারদের নিয়োগকে।

আরও পড়ুন- ব্যাঙ্কের ইচ্ছেমতো জরিমানায় গ্রাহক হয়রানি ঠেকাতে নয়া নির্দেশিকা RBI-এর

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...