Saturday, June 20, 2026

বিহারে সাংবাদিককে বাড়িতে ঢুকে খু*ন! প্রতিবাদে রাস্তায় স্থানীয়রা

Date:

Share post:

বিহারের আরারিয়া জেলায় বাড়িতে ঢুকে এক সাংবাদিককে খুন করল দুষ্কৃতীরা। মৃত সাংবাদিকের নাম বিমল যাদব। তিনি স্থানীয় একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।কেন সাংবাদিককে খুন করা হল, কে বা তাঁকে খুন করল,ব্যক্তিগত শ্ত্রুতার জেরেই কী খুন করা হয়েছে সাংবাদিককে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে বিহার পুলিশ।

আরও পড়ুনঃ অসুস্থ অনুব্রত মণ্ডল ভর্তি হাসপাতালে, কেঁদে ফেললেন সুকন্যা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আরারিয়া জেলার রানিগঞ্জে বিমলের বাড়িতে ঢুকে পড়ে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বিমলকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিমল। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তাঁর। জেলার পুলিশ সুপার অশোক কুমার সিংহ জানান, “দুষ্কৃতীদের খুঁজে বার করতে ডগ স্কোয়্যাডের সাহায্য নিচ্ছে পুলিশ। যত শীঘ্র সম্ভব অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা চলছে।”
অন্যদিকে,সাংবাদিকদের মৃত্যুর ঘটনায় ফুঁসছেন আরারিয়ার বাসিন্দারা। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। মনে করা হচ্ছে সাংবাদিকের করা কোনও খবরকে কেন্দ্র করে কোনও মহলের স্বার্থে ঘা লাগার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে।আপাতত পুলিশের তরফে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...