Saturday, June 20, 2026

পপ তারকা টেলর সুইফটকে টপকে জনপ্রিয়তার শীর্ষে অরিজিৎ!

Date:

Share post:

জনপ্রিয় পপ তারকাকে (Pop Star) ছাপিয়ে গেলেন বাংলার ছেলেটা। বিশ্বের বুকে জনপ্রিয়তার শীর্ষে এখন বাঙালি গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। হারিয়ে দিলেন ১২টি গ্র্যামি পাওয়া অন্যতম ধনী তারকা টেলর অ্যালিসন সুইফটকে (Taylor Swift)। আসলে বিশ্বের বুকে গান শোনার নিরিখে অরিজিৎ অনুরাগীদের সংখ্যা ছাপিয়ে গেল টেলর ফ্যানেদের। গান শোনার জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই (Spotify)এই প্রজন্মের কাছে বেশ পরিচিত। সেখানে পছন্দের শিল্পীকে বেছে নেওয়ার সুযোগ মেলে। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)।

হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ। টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছেলেটা সেই রেকর্ড ভেঙে বিশ্বের জনপ্রিয়তার নিরিখে নিজে তৃতীয় স্থানে উঠে এসেছেন। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার প্রথম স্থান দখল করেছেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। তাঁর অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানে পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় নয় কোটি ১০ লক্ষ। তারপরেই টেলরকে টপকে তৃতীয় স্থানে অরিজিৎ সিং।

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...