Saturday, June 20, 2026

বয়ানে অসঙ্গতি! ঘটনার পুননির্মাণে যাদবপুর হস্টেলে ধৃ.ত প্রাক্তনী সপ্তক

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যুর (Student Death) ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ৯ অগাস্ট রাতে ঠিক কী কী হয়েছিল তা এখনও রহস্যে মোড়া। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকেরই বয়ানেই একাধিক অসঙ্গতি চোখে পড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবারই যাদবপুর কাণ্ডে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যাকে নিয়ে আসা হয় যাদবপুর থানায় (Jadavpur Police Station)।

পরে সপ্তককে নিয়ে এদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে পৌঁছয় পুলিশ। ৯ অগস্ট রাতে সেখানে ঠিক কী হয়েছিল, তার পূনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুলিশের। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ন’জনই পুলিশ হেফাজতে রয়েছে। তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ন’জনের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। আর সেকারণেই ঘটনার রহস্য উন্মোচনে সবাইকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন অর্থাৎ, নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কেউ কেউ আবার একে অন্যের বিরুদ্ধেও আঙুল তুলছেন। কিন্তু কে সঠিক কথা বলছেন? তা যাচাই করতেই এখন উঠেপড়ে লেগেছেন তদন্তকারীরা।

গত ৯ অগাস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের A-২ ব্লকের নীচে নদিয়ায় বাসিন্দা বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। র‍্যাগিংয়ের কারণে মৃত্যু বলে অভিযোগ করে ছাত্রের পরিবার। এদিকে ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

 

 

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...