Wednesday, June 24, 2026

পোষ্যদের লড়াই ঘিরে বিবাদে জড়ালেন দুই পড়শি! চলল গু*লি! নি*হত ২, আহ*ত ৮

Date:

Share post:

দুই পোষ্য কুকুর একে অপরকে দেখে তারস্বরে চেঁচাচ্ছিল। তার জেরে বচসায় জড়ালেন তাদের মালিকেরা। বচসার জের এতটাই চরমে ওঠে যে এক পোষ্যের মালিক বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে গুলি চালালেন। সেই গুলি লেগে নিহত হলেন দু’জন। জখম হলেন আরও আট জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্ডোরে। শুক্রবারই এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুনঃ হিংসায় ফের মৃত ৩, ইয়েচুরির নেতৃত্বে মণিপুর পরিদর্শনে সিপিএম
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজপাল রাজাওয়াত একটি বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর পোষ্যটি প্রতিবেশীর পোষ্য কুকুরটিকে দেখে চিৎকার করে। তার পর দুই পোষ্যের চিৎকার শুরু হয়। এই নিয়ে ঝামেলায় জড়ান রাজপাল এবং তাঁর প্রতিবেশী। তাঁদের ঝগড়া দেখে সেখানে জড়ো হন আরও কয়েক জন।কিন্তু বিবাদের জেরে যে কারর মৃত্যু হতে পারে তা বোধহয় তখনও কল্পনাও করতে পারেননি কেউ।
জানা যায় বিবাদ এতটাই চরমে ওঠে যে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসেন বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। তচালানো হয় গুলিও। তাতেই মৃত্য্যু হয় রাজপালের দুই পড়শি। জখম আট জনের মধ্যে ছ’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত রাজপালকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর বন্দুকটি।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...