Friday, April 24, 2026

হিংসায় ফের মৃত ৩, ইয়েচুরির নেতৃত্বে মণিপুর পরিদর্শনে সিপিএম

Date:

Share post:

হিংসায় লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ফের জ্বলে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার সকালে মণিপুরে টাংখুল কুকি -অধ্যুষিত উখরুলের একটি গ্রামে হিংসার নতুন ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদিকে মণিপুর(Manipur) পরিস্থিতি পর্যবেক্ষণে আজই সেখানে যাচ্ছেন সিপিএমের(CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির(Sitaram yeachuri) চার সদস্যের এক প্রতিনিধি দল। যেখানে রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, সুপ্রকাশ তালুকদার সুহ বাংলার সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। ২০ অগস্ট পর্যন্ত উত্তর পূর্বের এই রাজ্যে সফর করবে সিপিআইএম-এর প্রতিনিধি দলটি।

এদিন সকালে দিল্লি থেকে মণিপুরের উদ্দেশে রওনা হয় সিপিআইএম প্রতিনিধি দলটি। বিমানবন্দরে সংবাদ সংস্থা এএনআইকে সীতারাম ইয়েচুরি বলেন, “আমরা মণিপুরের জনগণের প্রতি সহানুভুতি প্রকাশ করতে যাচ্ছি। আমরা তাদের বলতে চাই, গোটা ভারত আপনাদের পাশে আছে। মণিপুরের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, আমরা করব। রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক, এবং অবিলম্বে হিংসা বন্ধের প্রয়োজন। দেশের ঐক্যের জন্য এই হিংসা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।” গত মাসে সিপিআইএম এবং সিপিআই-এর এক যৌথ প্রতিনিধি দল হিংসা-ধ্বস্ত মণিপুরে গিয়েছিল। সেই দলে ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, জন ব্রিতাস, বিনয় বিশ্বম, কে সুব্বারায়ণ এবং পি সন্দোষ কুমার। ৬ থেকে ৯ জুলাই , উপত্যকা ও পাহাড়ের আশ্রয় শিবির এবং বিভিন্ন হিংসা-ধ্বস্ত স্থানগুলি পরিদর্শন করেছিলেন তাঁরা। এবার এককভাবে মণিপুর পরিদর্শনে রওনা দিল সিপিএম।

এদিকে শুক্রবার সকালে মণিপুরে ৩ মৃত্যুর ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানা গিয়েছে, উখরুল শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত কুকি গ্রাম থুয়াই কুকিতে, এদিন ভোর সাড়ে চারটা নাগাদ এই হামলা হয়। ঘটনায় প্রাণ হারান থাংখোকাই হাওকিপ, জামখোগিন হাওকিপ এবং হলেনসন বেইট। উখরুলের এসপি নিংশেম ভাসুম জানান, ওই তিনজন গ্রাম পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। কিছু সশস্ত্র দুষ্কৃতী ভোররাতে গ্রামে প্রবেশ করে এবং গ্রাম পাহারায় থাকা এই তিনজনকে গুলি করে হত্যা করে। ঘটনার পর ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সেনা। রাজ্যের মেইতি এবং কুকি-জোমি সম্প্রদায়ের মধ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটলেও উখরুল জেলায় হিংসার ঘটনা এই প্রথম।

Related articles

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...