Wednesday, June 24, 2026

সিসিটিভি লাগাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০দিন সময়সীমা দিলেন ছাত্রনেত্রী রাজন্যা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে সিনিয়রদের নির্যাতনের শিকার হয়ে অকালে ঝরে গিয়েছে বাংলা বিভাগে প্রথম বর্ষের এক ছাত্রের প্রাণ। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। হস্টেল থেকে ক্যাম্পাস, নিরাপত্তার প্রশ্নে সিসিটিভি ফুটেজের দাবিতে আগে থেকেই সরব ছিল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সিসিটিভির দাবিতে আজ, শনিবার অভিনব কর্মসূচি পালন করল শাসক দলের ছাত্র সংগঠন। এদিন টিএমসিপির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ইউনিটের সভানেত্রী রাজন্যা হালদারের (Rajanya Halder) নেতৃত্বে সিসিটিভির দাবিতে কর্তৃপক্ষের কাছে দরবার করে সংগঠনের কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সদ্য নতুন ইউনিট ঘোষণা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সভানেত্রী করা হয়েছে যাদবপুরেরই বর্তমান পড়ুয়া লড়াকু রাজন্যা হালদারকে। নয়া দায়িত্ব পাওয়ার পরই শনিবারই মিছিল করে রেজিস্ট্রারের ঘরে যান রাজন্যা। মিছিলের সময় তৃণমূল ছাত্র পরিষদ সদস্য-সমর্থকদের হাতে ছিল প্রতীকী সিসিটিভি। ছাত্রমৃত্যুর ঘটনায় সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নজরদারি ঘাটতির প্রসঙ্গ। এদিন রেজিস্ট্রারের ঘরে সেই বিষয়েই দীর্ঘক্ষণ আলোচনা করেন রাজন্যা। অবিলম্বে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানান।

এদিন রাজন্যা বলেন, “যেকোনও মৃত্যুই দুঃখজনক। যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই হবে। আমরা রেজিস্ট্রারকে বলেছি, ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগাতেই হবে।” সূত্রের খবর, এদিন রেজিস্ট্রারে সঙ্গে বৈঠকে রাজন্যা বলেন, “সিসিটিভি লাগানো নিয়ে কারও আপত্তি শুনবেন না। আমরা তো কারও বেডরুমে সিসিটিভি বসানোর দাবি জানাচ্ছি না। এটা ছাত্র সমাজের সুরক্ষার স্বার্থেই করা জরুরি।”

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...