Wednesday, June 3, 2026

‘নিখোঁজ’ সানি দেওল? ‘গদর ২’ বয়*কটের ডাক পাঞ্জাবে!

Date:

Share post:

২২ বছর পর একটা ছবির সিক্যুয়েল যে এত ভাল ব্যবসা করতে পারে সেটা বোধহয় ধারণা করতে পারেনি বলিউড (Bollywood)। ‘গদর ২’ (Gadar-2)সব হিসেব বদলে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে ৩০০ কোটির গণ্ডি পার! অনেকেই বলছেন ‘পাঠান’ (Pathan)সিনেমার রেকর্ড ভাঙতে পারেন ধরমেন্দ্র (Actor Dharmendra) পুত্র। কিন্তু সানির (Sunny Deol) এমন সুপারহিট সিনেমা দেখতে পারছেন না তাঁর সংসদ এলাকার বাসিন্দারা! ক্ষোভ বাড়ছে পাঞ্জাবের গুরুদাসপুর (Gurdaspur) লোকসভা কেন্দ্রে । স্থানীয়দের অভিযোগ সিনেমার পাশাপাশি রাজনীতিতে পা রাখলেও নিজের কেন্দ্রে কার্যত নিখোঁজ অভিনেতা। এবার তাই নিয়েই পড়ল পোস্টার।

তারকা সাংসদ সানি দেওল ((Sunny Deol)তাঁর গত ৪০ বছরের কেরিয়ারে এত বড় হিট দেখেননি বলেই মত বলিউডের। কিন্তু এই তারকা সাংসদের নিজস্ব সংসদীয় এলাকাতে একটাও সিনেমাহল নেই! তাই গদর ২ দেখার সৌভাগ্য হচ্ছে না তাঁদের। এছাড়াও সেখানকার লোকজন সিনেমা দেখা থেকে বঞ্চিত হন। তবে এটা প্রথম নয়।, সানি দেওলের আগেও এই গুরদাসপুর পেয়েছিল তারকা সাংসদ। বিনোদ খান্না এখান থেকে ভোটে জিতেই সংসদে গিয়েছিলেন। কিন্তু সিনেমা হল হল না। এমনকি গুরুদাসপুর যখন বন্যার কবলে তখনও সানি মুশকিল আসান করতে হাজির হননি। তাই সিনেমা বয়কটের পাশাপাশি তারকার নামেও ‘নিখোঁজ’ পোস্টার।

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...