Monday, June 15, 2026

ছাত্রমৃ.ত্যুকে কেন্দ্র করে অ.শান্তির চেষ্টা! গেরুয়া বাহিনীর দাপটে অবরুদ্ধ ৮বি চত্বর

Date:

Share post:

যাদবপুরের (Jadavpur) ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্য। আর পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে নোংরা খেলায় মেতে উঠেছে গেরুয়া শিবির। লাগাতার যাদবপুর (Jadavpur) এইট বি বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির (BJP) যুব মোর্চার। শনিবার তাদের ধর্না তৃতীয় দিনে পড়ল। আর চতুর্থ দিনেও রাস্তায় বসে লাগাতার স্লোগান দিতে থাকে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। শুক্রবারই বিনা অনুমতিতে মঞ্চ তৈরির অভিযোগ ওঠে যুব মোর্চার বিরুদ্ধে। আর সেকারণেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঞ্চ খুলে দেন বলে খবর। আর বিজেপির এই গাজোয়ারিতেই অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো শনিবারও অফিস পৌঁছতে গিয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রমৃত্যুর প্রতিবাদে শুরু হয়েছে বিজেপির কর্মসূচি। দলের নেতাদের দাবি, ১৯ অগাস্ট শনিবার পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়ে যাদবপুর থানাকে চিঠি দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে বিজেপি নেতারা সেখানে পৌঁছলেই পুলিশ আধিকারিকরা এসে জানান, পুলিশি অনুমতি বাতিল করা হয়েছে। আধ ঘণ্টার মধ্যে মঞ্চ খুলে ফেলতে হবে। কিন্তু মঞ্চ খুলতে রাজি ছিলেন না বিজেপি নেতারা। পরে পুলিশ বেআইনি মঞ্চ খুলে দিলে বাধে বিপত্তি। এরপরই মঞ্চের সামনে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। তার পর তারা যান যাদবপুর থানার সামনে। সেখানেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...