Monday, April 13, 2026

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দেখতে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জয় শাহকে

Date:

Share post:

৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। চলতি বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ম‍্যাচ আয়োজিত হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। আর এই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে। এশিয়া কাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুলতানে। এই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এশিয়ার ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত থাকা সব বোর্ডের কর্তাদের নিমন্ত্রণ করেছে তারা। যদিও ভারতীয় বোর্ডের তরফে তা অস্বীকার করা হয়েছে।

সূত্রের খবর, ডারবানে আইসিসি-র বৈঠকের সময় জয় শাহকে মৌখিক ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, পাকিস্তান বোর্ডের প্রধান জাকা আশরফ। জানা যাচ্ছে, সেই আমন্ত্রণ এবার সরকারিভাবে করা হয়েছে বিসিসিআই সচিবকে।

এশিয়া কাপ আয়োজন নিয়ে এর আগেও অনেক বিতর্ক হয়েছিল। বিসিসিআই স্পষ্ট জানিয়েছিল যে তারা এই টুর্নামেন্টে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাবে না। এরপর অনেক বিতর্ক হয়। শেষ মেশ ঠিক হয় এশিয়া কাপ হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। ভারতের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের প্রথম ম্যাচ হবে পাকিস্তানে। মোট চারটি ম্যাচ হবে বাবরদের দেশে। বাকি সব ম্যাচ শ্রীলঙ্কায়।

আরও পড়ুন:দীর্ঘ ১১ মাস পর দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন বুমরাহ?

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...