Friday, June 5, 2026

বাইক দুর্ঘ*টনার কবলে নে*শাগ্রস্ত নোবেল!

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে অশ্লীল লেখা এবং ভিডিও পোস্ট নিয়ে সমালোচিত হচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল (Mainul Ahsan Noble) । তবে তিনি যত বেশি না গানের জন্য পরিচিতি পেয়েছেন তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত পারফরম্যান্স- সবেতেই অসংলগ্নতার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ, এমন নানা বিতর্কেও তাঁর নাম জড়িয়েছে। এবার নেশাগ্রস্ত অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার (Bike Accident) কবলে পড়লেন বলে জানা যাচ্ছে। স্থানীয়রা তাঁকে বাঁচাতে এলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে গায়ক মইনুল হাসান নোবেলের (Mainul Ahsan Noble) বিরুদ্ধে।

নিত্যদিন একটা না একটা বিতর্কে জড়িয়ে থাকেন নোবেল। এবার মদের নেশায় চুর হয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। জানা যাচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটু দূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এই কাণ্ড ঘটে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নোবেলের মত্ততার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গায়ক বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। পাশাপাশি অসংলগ্ন কথাও বলতে শোনা যায় তাঁকে। এমনকি দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে সাহায্য করতে গেলে গায়ক তাঁদের অপমান করেন বলে জানা যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুলল্লা মদ্যপ নোবেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। তাঁকে ওই অবস্থায় স্থানীয়রা মাথায় জল ঢেলে কোনওরকমে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও নোবেলের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...