Saturday, May 23, 2026

পর্দায় পরপর ব্যর্থতা, অভিনয় ছেড়ে অন্তরালে ‘বাহুবলী’ প্রভাস!

Date:

Share post:

‘আদিপুরুষ’ ফ্লপ, নতুন প্রোজেক্ট নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ‘বাহুবলী’ প্রভাস (Prabhash) সাফল্য থেকে অনেক দূরে। সেই কারণেই কি এবার সিনেমা (Cinema )থেকেও নিজেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেতা? ‘রাধে শ্যাম’ ছবির পর রামায়ণ গল্পের প্রেক্ষিতে তৈরি বিগ বাজেট ছবি আদিপুরুষও ফ্লপ। পরপর দুই ছবিতে বড় টাকার ধাক্কা খেতে হয়েছে প্রভাসকে(Prabhash)। সেই শোকেই কি এবার অভিনয় ছাড়ছেন দক্ষিণের সুপারস্টার (South Indian Superstar)? সিনে জগতে এই কথাই শোনা যাচ্ছে। যদিও প্রভাস এই নিয়ে কোনও মন্তব্য করেননি। মৌনতা সম্মতির লক্ষণ বলেও ভাবছেন কেউ কেউ। তবে দক্ষিণী সূত্র বলছে, সত্যি সত্যি বিরতি নিচ্ছেন সুপারস্টার। তবে সেটা শারীরিক অসুস্থতার কারণে।

হাঁটুর ব্যথায় কাবু প্রভাস মারপিটের দৃশ্যে সেভাবে স্বচ্ছন্দ্য হতে পারছেন না। পায়ের যন্ত্রণায় চোখে মুখে ছাপ পড়ছে, অস্বস্তি হচ্ছে তাঁক চলতে ফিরতেও। চিকিৎসকরা বলছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অপারেশনের প্রয়োজন আছে।তবেই তিনি আবারও আগের মতো অ্যাকশন দৃশ্যে নজর কাড়তে পারবেন পর্দায়। আর ঠিক সেই কারণের জন্যই সিনেমা থেকে আপাতত অনেকটা দূরে নায়ক। কিন্তু প্রশ্ন একটাই কাম ব্যাক করতে কত সময় লাগবে? নিরুত্তর অভিনেতা।

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...