Saturday, March 14, 2026

মুখ থুবড়ে পড়ল উন্নয়নের ‘গুজরাট মডেল’, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী অপুষ্টির শিকার ৩৮.০৯%

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের আরও এক ব্যর্থতার প্রকাশ্যে। আর সেটা আবার নরেন্দ্র মোদি-অমিত শাহদের গুজরাটে। জুলাইয়ে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের জনসংখ্যার ৩৮.০৯ শতাংশ অপুষ্টির (Malnutrition) শিকার। মুখ থুবড়ে পড়েছে উন্নয়নের ‘গুজরাট মডেল’ (Gujarat Model)। যেখানে পশ্চিমবঙ্গে (West Bengal) পরিস্থিতি অনেক ভালো।

জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক (MPI) রিপোর্ট অনুসারে, গুজরাটের গ্রামীণ জনসংখ্যার প্রায় অর্ধেক ৪৪.৪৫ শতাংশ অপুষ্টির শিকার। শহরাঞ্চলের পরিস্থিতি একটু উন্নত, সেখানে এই হার ২৮.৯৭ শতাংশ। এই তথ্য সামনে আসতেই মোদি-শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। স্যোশাল মিডিয়ায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh) লেখেন, “প্রায়ইগুজরাট মডেলে উন্নয়নের কথা মনে করিয়ে দেন জি টু। কিন্তু নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে যা বলা হয়েছে, তা দেশের মানষের কাছে লুকিয়ে রাখা হয়। গ্রামীণ গুজরাটের প্রায় অর্ধেক মানুষ পুষ্টিকর খাবার পান না। রাজ্যের ৩৮ শতাংশ মানুষ অপুষ্টিতে ভোগেন।
অবহেলিত শিশুদের নিরিখে দেশে চতুর্থ স্থানে গুজরাট। কম ওজনের শিশুদের মধ্যে ভারতে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যের মধ্যে ২ নম্বরে গুজরাট। গ্রামীণ জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি আবাসন থেকে বঞ্চিত।“

নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, অপুষ্টির দিক থেকে গুজরাটের থেকে ভালো অবস্থায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো পিছিয়ে থাকা রাজ্যগুলি। আমেদাবাদের সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক আত্মন শাহ মতে, অপুষ্টি অত্যন্ত গুরুতর উদ্বেগ বিষয়।

২০১৬তে পশ্চিমবঙ্গে যেখানে প্রায় ৩৩.৬ শতাংশ পরিবার এবং গুজরাটের ৪১.৩৭ শতাংশ পরিবারে অন্তত একজন অপুষ্টির শিকার ছিলেন। কিন্তু তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে এই সংখ্যা পশ্চিমবঙ্গে নেমে এসেছে ২৭.৩ শতাংশে। কিন্তু গুজরাটে এখনও ৩৮.৯ শতাংশ। শুধু অপুষ্টিই নয়, আবাসন থেকে বঞ্চিত গুজরাটের জনসংখ্যার ২৩.৩০ শতাংশ। গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও শোচনীয়। কারণ গ্রামীণ জনসংখ্যার ৩৫.৫২ শতাংশ আবাসন থেকে বঞ্চিত।

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...