Wednesday, June 24, 2026

পুজোর আগেই পরিণীতির পরিণয়! প্রকাশ্যে এল সাতপাকের দিনক্ষণ

Date:

Share post:

অক্টোবর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রাঘব-ঘরনী হিসেবে নতুন পরিচয় পেয়ে যাবেন বলিউড অভিনেত্রী পরিণীতি (Parineeti Chopra) । গত মে মাসে দিল্লিতে বাগদান সেরেছেন আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda) ও পরিণীতি চোপড়া । বছরের শেষে এই জুটি গাঁটছড়া বাঁধবেন বলে জানা গেছিল । তবে এবার খবর, বিয়ে একমাস এগিয়ে এসেছে। অক্টোবরে নয় বরং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিয়ম মেনে একে অন্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন যুগলে (Parineeti Chopra and Raghav Chadda Wedding)।

চলতি বছরের ১৩ মে ধুমধাম করে আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। দিদি প্রিয়াঙ্কা বিদেশ থেকে স্বদেশে ফিরেছিলেন বোনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে। দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক মহলের বহু বিশিষ্টদের আমন্ত্রিতদের তালিকায় সেদিন দেখা গেছিল। সকলেই জানতে চেয়েছিলেন বিয়েটা কবে হচ্ছে? এবার উত্তর মিলল, আগামী ২৫ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন সেলিব্রেটি কাপল। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতো মরুশহরেরই এক বিলাসবহুল হোটেলে বিয়ে সারবেন পরিণীতি। ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য ইতিমধ্যেই একাধিক বার রাজস্থানে গেছেন দুজনে। জানা যাচ্ছে উদয়পুরে বিয়ের পর তিনটি শহরে রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে যুগলের। দিল্লিতেই জন্ম এবং বেড়ে ওঠার রাঘবের। তাই সেখানে একটি পার্টি হবে। নায়িকা আবার বিনোদন জগতের মানুষ তাই মুম্বইয়ে আমন্ত্রিত তালিকাও দীর্ঘ। তৃতীয় প্রীতিভোজের আসর বসবে চণ্ডীগড়ে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...