Friday, April 3, 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত বাংলার শুটার মেহুলির

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন বাংলার শুটার মেহুলি ঘোষ। শনিবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের সুবাদে ২০২৪ অলিম্পিক্সে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে যান মেহুলি। প্যারিসে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ১০ মিটার এয়ার রাইফেলে।বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে মেহুলি ২২৯.৮ স্কোর করে ব্রোঞ্জ পদক পান। চিনের দুই শুটার জিয়ায়ু হান ও ঝিলিন হ্যাং এই ইভেন্টে যথাক্রমে সোনা ও রুপো জেতেন। ২০৮.৪ স্কোর করে ইভেন্টে চতুর্থ হন ভারতের তিলোত্তমা সেন। যদিও তিনি প্যারিসের টিকিট হাতে পাননি। অলিম্পিক্সের আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন ভেবেই রোমাঞ্চিত মেহুলি। তিনি বলেন, ‘রীতিমতো উত্তেজনা অনুভব করছি। আমি এখনও স্নায়ুর চাপ টের পাচ্ছি। অত্যন্ত কঠিন ফাইনাল ছিল। দেশকে অলিম্পিক্সের কোটা ও সেই সঙ্গে ব্রোঞ্জ পদক এনে দিতে পারায় আমি গর্বিত।’

মেহুলি অলিম্পিক্সের কোটা অর্জন করলেও জাতীয় শুটিং সংস্থার ছাড়পত্রের উপর নির্ভর করছে তাঁর প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ। কেননা জাতীয় সংস্থা স্থির করে কোন ইভেন্টে কাকে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে পাঠানো হবে।যোগ্যতা অর্জন পর্বে ৬৩৪.৫ পয়েন্ট স্কোর করে শীর্ষে থাকেন মেহুলি। ৬৩১.৩ পয়েন্ট স্কোর করে ছয় নম্বরে থেকে ফাইনালে ওঠেন তিলোত্তমা। ৬৩০.১ পয়েন্ট স্কোর করে ১১ নম্বরে থাকেন রমিতা। তিনি ফাইনালে উঠতে পারেননি।উল্লেখ্য, শুটিংয়ে এই নিয়ে ভারত মোট চারটি অলিম্পিক্সের টিকিট হাতে পেল।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...