Monday, April 13, 2026

বার্ষিক আয় ৩০০ কোটি, তবু অন্যের দেওয়া শাড়ি পরেন ইনফোসিসের মালকিন! 

Date:

Share post:

ইনফোসিস ফাউন্ডেশনের (Infosys Foundation) চেয়ারপার্সন সুধা মূর্তিকে (Sudha Murty)সবসময়ই ভারতীয় পোশাক শাড়িতেই দেখা যায়।ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মতো তাঁর স্ত্রীও নিজের গুণে বিশ্বের বুকে আজ পরিচিত নাম। একাধারে সমাজকর্মী, লেখিকা এবং শিক্ষিকা হিসেবেও তাঁর যথেষ্ট নামডাক। এহেন গুণী মানুষের টাকা পয়সার যেকোনও অভাব নেই সেটা বলাই বাহুল্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হল এত কিছুর পরেও নিজের পরনের শাড়িটুকু নিজে কিনতে পারেন না সুধা মূর্তি (Sudha Murty)। গত ২৪ বছরে একটাও নতুন শাড়ি কেনেননি তিনি। কেন?

গতকাল অর্থাৎ ১৯ অগাস্ট ছিল সুধা মূর্তির জন্মদিন৷ ছোট থেকেই পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (Electrical and Electronics Engineering) স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন পাশ করার পর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স (IIS) থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি লাভ করেন তিনি।টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি বা টেলকো-র প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন৷ ১৯৯৬ সালে ইনফোসিস ফাউন্ডেশনের স্থাপন করেন সুধা মূর্তি৷ ২০০৬ সালে সমাজসেবার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পান। এই বছর অর্থাৎ ২০২৩ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে৷তাঁর আরও একটি পরিচয় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি৷ বৈভব যে কম নেই সেটা তাঁর ৭৭৫ কোটি টাকার সম্পত্তির নজির দেখলেই পরিষ্কার। নিজে বার্ষিক প্রায় ৩০০ কোটি টাকা আয় করেন। কিন্তু এত কিছুর পরেও নিজের জন্য একটা শাড়িও কেনেন না সুধা মূর্তি। এবং সেটা আজ নয় গত ২৪ বছর ধরে চলছে। অন্যের দেওয়া উপহার হিসেবে পাওয়া শাড়ি সব সময় পড়তে দেখা যায় তাঁকে। এই ভারতীয় পোশাক পছন্দ করেন না এমনটা তো নয় কিন্তু নিজে কেনেন না কেন? সুধা মূর্তি জানান, হিন্দু ধর্মে কাশী গিয়ে নিজের সবথেকে পছন্দের একটি জিনিস ত্যাগ করে আসতে হয়৷ তিনি সেখানে গিয়ে কেনাকাটা বিশেষত শাড়ি কেনার অভ্যাস ত্যাগ করেছিলেন৷ আর তাই আজ থেকে দু যুগ আগেই নিজের জন্য শেষ শাড়ি কিনেছিলেন ইনফোসিস কর্ত্রী।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...