Saturday, June 13, 2026

স্ত্রীকে কু.পিয়ে খু.ন করে থানায় গিয়ে আত্মসমর্পণ SSKM-এর চিকিৎসকের

Date:

Share post:

স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় (Police Station) গিয়ে আত্মসমর্পণ চিকিৎসকের (Doctor)। ঘটনাটি ঘটেছে বাগদার মণ্ডবঘটা। পরিবারিক অশান্তির জেরে গত ৮মাস ধরে আলাদা থাকছিলেন দম্পতি। শনিবারই, শ্বশুরবাড়ি ফেরেন ওই মহিলা। রাতেই তাঁকে খুন করেন SSKM-এর চিকিৎসক স্বামী। সকালে পরিবারের লোকেদের সেকথা জানান। পরে বাগদা থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বাগদার মণ্ডবঘটা গ্রামের বাসিন্দা অরিন্দম বালা (Arindam Bala) SSKM-এ এমডি করছিলেন। বছর দুয়েক আগে দত্তপুকুরের নীলগঞ্জের বাসিন্দা রত্নতমা দে-র (Ratnatama Dey)। তিনি নিজেও হোমিওপ্যাথি চিকিৎসক বলে সূত্রের খবর। কিন্তু বিয়ের পরে থেকেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। তার জেরে গত আটমাস ধরে বাপের বাড়িতে থাকছিলেন রত্নতমা। পরিবার সূত্রে খবর, তিনিই না কি শ্বশুরবাড়িতে ফিরে আসতে চান। সেই মতো তাঁকে বাড়ি নিয়ে আসেন অরিন্দম। রবিবার, সকালে নিজেই বাবা-ভাইকে জানান স্ত্রীকে কুপিয়ে খুন করার কথা জানান ওই চিকিৎসক। এর পর বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তাঁখে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। রত্নতমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

 

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...