Wednesday, June 24, 2026

মর্মা*ন্তিক!ভরদুপুরে হা*তুড়ি দিয়ে মাথা থেঁ*তলে খু*ন প্রৌঢ়

Date:

Share post:

মর্মান্তিক পরিণতি।  হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করা হল প্রৌঢ়কে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরে। রাস্তার ধারের ধান খেত থেকে প্রৌঢ়র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল রক্তমাখা হাতুড়িটি।স্থানীয়রা জানিয়েছেন, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ ছিল। আর তার জেরে খুন করা হয়েছে বলে অভিযোগ।

মৃতর নাম সুফল নস্কর। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুর গ্রামে তার বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে জমিতে সার দিতে গিয়েছিলেন তিনি। এলাকার বাসিন্দারাও তাঁকে দুপুর অবধি জমিতে সার দিতে দেখেন। এরপরই রহস্যজনকভাবে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন। পাশে হাতুড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কিন্তু খুন করল কে? কেনই বা ভর দুপুরে বৃদ্ধকে খুন করা হল?এই প্রশ্ন এখন খতিয়ে দেখছে।মৃতের পরিবারের দাবি, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল সুফলবাবুর পরিবারের। সেই অশান্তির জেরেই এই ঘটনা ।কারা এর নেপথ্যে তা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...