Wednesday, June 24, 2026

তাড়াহুড়োই কাল! চাঁদে অবতরণের আগেই ভেঙে পড়ল রাশিয়া লুনা ২৫

Date:

Share post:

স্বপ্ন ভঙ্গ রাশিয়ার (Russia), অবতরণের আগেই চন্দ্রপৃষ্ঠে টুকরো টুকরো হয়ে গেল লুনা ২৫ (Luna 25)। চন্দ্রযান ৩-র (Chandrayaan 3) পরে যাত্রা শুরু করলেও ভারতের স্বপ্নের যানের থেকে আগে চাঁদে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা আর সত্যি হল না। শনিবার বিকেল থেকেই একটা আশঙ্কা করা হচ্ছিল। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (ROSCOSMOS) জানিয়েছিল জরুরিকালীন সংকট তৈরি হয়েছে। আজ সকাল থেকে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। দুপুরে জানা গেল ইতিহাস তৈরি করার আগেই রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ (Luna 25) ভেঙে পড়েছে। বিশ্বের আশা ভরসার প্রতীক হয়ে এই মুহূর্তে মহাকাশের বুকে ভারতের চন্দ্রযান ৩ (Chandtayaan 3)।

গত ১১ অগাষ্ট চাঁদের বাড়ি যাওয়ার জন্য রাশিয়া থেকে পাড়ি দেয় লুনা ২৫। অত্যন্ত শক্তিশালী রকেটের সাহায্যে এই মহাকাশযানের লঞ্চ করা হয়েছিল। পুতিনের দেশের দাবি ছিল ২১ অগাস্ট মানে আগামীকাল চাঁদের বুকে অবতরণ করবে এই যান। ভারতের চন্দ্রযান তার দুদিন পরে অর্থাৎ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। যেহেতু এখনও পর্যন্ত এই গোলার্ধ অনাবিষ্কৃত তাই সে ক্ষেত্রে ইতিহাস তৈরি করার সুযোগ ছিল রাশিয়ার কাছে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অত্যন্ত বেশি গতিবেগ শেষপর্যন্ত ধ্বংস করে দিল লুনা ২৫ কে। রাশিয়ার মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ২ টো ৫৭ মিনিট মিনিটে (ভারতীয় সময় বিকেল ৫ টা ২৭ মিনিট) লুনা ২৫-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ৪৭ বছরে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল। সেই মিশন ঘিরে অনেক আশা তৈরি হলেও শেষপর্যন্ত সাফল্য ধরা দিল না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা সেটা এখনো স্পষ্ট না হলেও ভুল কক্ষপথে চলে গিয়েই যত বিপত্তি এমনটাই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...