Thursday, April 9, 2026

চাঁদে ইতিহাস তৈরি করতে আর বাকি মাত্র ২৫ কিমি পথ!

Date:

Share post:

এক দুই করে যতই ঘণ্টা এগোচ্ছে, যতই দিন পেরিয়ে যাচ্ছে ততই ইতিহাস তৈরির পথে এক পা করে এগিয়ে চলেছে ল্যান্ডার বিক্রম। ইতিহাস তৈরি করতে ব্যর্থ রাশিয়া, অবতরণের আগেই ভেঙে পড়ল লুনা ২৫। অপ্রতিরোধ্য চন্দ্রযান ৩। শনিবার দ্বিতীয় ও শেষ ডি-বুস্টিং অপারেশন (De-Boosting Operation) সম্পন্ন করেছে চন্দ্রযান-৩। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো(ISRO)-র তরফে টুইটে এই কথা জানানো হয়েছে। বর্তমানে চাঁদ থেকে সর্বনিম্ন দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩৪ কিলোমিটার দূরে কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার, ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ শেষ কক্ষপথ পরিবর্তনের সময় সমস্যার সম্মুখীন হয়। কিন্তু ভারতের চন্দ্রযান নির্বিঘ্নেই শেষ ধাপ পেরিয়েছে। আগের থেকে গতি কমিয়ে চাঁদের একেবারে কাছে পৌঁছে গেছে বিক্রম। চাঁদের বুকে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩, সেই দিনক্ষণও অফিসিয়াল ভাবে ঘোষণা করল ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, ল্যান্ডারটির অবস্থা সুস্থ সবল রয়েছে। সমস্ত কিছুই চলছে পরিকল্পনা মোতাবেক। চাঁদের কাছাকাছি পৌঁছনোর পর ল্যান্ডার বিক্রমের গতি একধাক্কায় কমিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই অনুষ্ঠিত হয় শেষ ডি বুস্টিং।আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩। অপেক্ষার বাকি আর তিন দিন।

 

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...