Monday, April 6, 2026

গেট বন্ধ করে পুলিশকে বা.ধা দেওয়ার অভিযোগ! যাদবপুরকাণ্ডে গ্রে.ফতার আরও এক প্রাক্তনী 

Date:

Share post:

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা মোট ১৩। শনিবার রাতে জয়দীপ ঘোষ নামে এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ। শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর জয়দীপকে রাতে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী জয়দীপ ঘোষ। ২০২১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন জয়দীপ ঘোষ। কিন্তু, পাশ করলেও বিশ্ববিদ্যালয় ও হস্টেল ছাড়েননি জয়দীপ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ। বর্তমানে বিক্রমগড়ে থাকেন তিনি। মেন হস্টেলে থাকতেন না তিনি। ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট রাতে তিন তলার করিডর থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে হস্টেলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ। যা নিয়ে একটি স্বতঃপ্রণোদিতভাবে পৃথক মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই এদিন রাতে জয়দীপ ঘোষকে গ্রেফতার করল পুলিশ। কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন বুদ্ধদেব সাউ

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...