Sunday, February 22, 2026

বিশ্ব জয় স্পেনের, ইংল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ ঘরে তুলল তারা

Date:

Share post:

বিশ্ব জয় স্পেনের। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হল স্পেন। ফাইনালে ১-০ গোলে হারাল ইংল‍্যান্ডকে। এই জয়ের ফলে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে স্প্যানিশ আর্মাডারা। গতির ঝলকানি, স্কিলের মাধ্যমে ইংল্যান্ডের উপর রাজত্ব করে স্পেন।

ম‍্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম‍্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় স্পেন। মাঝমাঝে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমানো। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। প্রায় গোটা ইংল্যান্ড দলকে নাচিয়ে ছাড়েন স্পেনের মেয়েরা। বাঁ-পায়ে জোরালো শট মারেন পারেদেস। তবে বল বেরিয়ে যায় গোলপোস্টের পাশ দিয়ে। প্রথম ২০ মিনিট গোলে একটিও শট নিতে পারেনি ইংল্যান্ড। ৪১ মিনিটে যদিও ইংল্যান্ড ইতিবাচক আক্রমণ করে। হেম্প ডানপ্রান্ত থেকে উঠে এসে বক্সের মধ্যে পাস বাড়ান। গোলের চার গজ দূর থেকে বলে পা ঠেকাতে পারেননি টুন। যদিও পরে তা অফ সাইড হয়। এর মধ্যেই গতিতে কাউন্টার-অ্যাটাক করে স্পেন। ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে উঠে আসেন বোনমাত্তি। তবে ঠিকভাবে পাস করতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ শটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল স্পেন। বক্সের মধ্যে থেকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের মধ্যে থেকে শট। প্যারালুয়েলোর নীচু শট ইংল্যান্ডের গোলরক্ষকের হাতের পাশ দিয়ে প্রথম পোস্টে লেগে বেরিয়ে গেল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে স্পেন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ ঝাঁঝ বজায় রাখে স্প্যানিশ আর্মাডারা। যার ফলে ম‍্যাচের ৪৯ মিনিটে আবার গোল করার সুযোগ এসে গিয়েছিল স্পেনের সামনে। ইংল্যান্ড গোলরক্ষক ইয়ার্পস ও পোস্টের সাহায্যে বেঁচে যায় ইংল্যান্ড। বক্সের মাথায় পজিশন খুইয়ে ফেলেন স্পেনের কেলি। সেখান থেকে ক্যালদেন্তি বলটা পেয়ে যান। দুর্দান্ত স্কিলের মাধ্যমে বল নিজেদের দখলে রাখে স্পেন। ক্যালদেন্তি এগিয়ে গিয়ে শট নেন ক্যালদেন্তি। শটটা দুর্বল হলেও বিপজ্জনক ছিল। দুর্দান্ত সেভ ইয়ার্পসের।  এরপর বিক্ষিপ্ত ভাবে আক্রমণে উঠে আসে ইংল্যান্ড। মাঝে মধ্যে সুযোগ পেয়ে য%A

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...