Saturday, April 4, 2026

প্রকাশিত হল আসন্ন একদিনের বিশ্বকাপের ম্যাসকট

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা এই টুর্নামেন্ট। তার আগে বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি। শনিবার গুরুগ্রামে আইসিসির একটি অনুষ্ঠানে এই ম্যাসকট প্রকাশ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের দুই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ঢুল ও শেফালি বর্মা।

ক্রিকেটের আদর্শ ও একতার কথা মাথায় রেখে দু’টি ম্যাসকট প্রকাশ করা হয়েছে। ম‍্যাসকটে এক দিকে যেমন ক্রিকেটীয় আদর্শের প্রকাশ রয়েছে অন্যদিকে তেমনই রয়েছে বিনোদন। ম্যাসকট দু’টির মধ্যে একটি পুরুষ চরিত্র। তার হাতে একটি ব্যাট রয়েছে। সেখানে লেখা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। মহিলা চরিত্রটিও সুপার হিরোর আদলে করা হয়েছে। তবে এখনও এই দুই ম্যাসকটের কোনও নাম দেয়নি আইসিসি। নামকরণ করতে পারবেন দর্শকেরা। যার জন‍্য একটি প্রতিযোগিতা করছে আইসিসি। ২৭ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে দু’টি ম্যাসকটের নাম দেওয়া যাবে। প্রতিযোগিতা শেষে যে নামটি আইসিসির পছন্দ হবে সেই নাম দেওয়া হবে। যাঁর নাম চূড়ান্ত হবে আইসিসি তাঁকে পুরস্কারও দেবে। ম্যাসকট দু’টি দেখতে কেমন হবে সেটিও দর্শকদের উপর ছেড়ে দিয়েছিল আইসিসি। বিভিন্ন দেশে ঘুরে সমীক্ষা চালিয়ে ম্যাসকটের আদল বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিশ্ব জয় স্পেনের, ইংল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ ঘরে তুলল তারা

 

 

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...