Monday, April 6, 2026

উপাচার্য নিয়োগে “স্বৈরতান্ত্রিক গোঁয়ার্তুমি” করছেন রাজ্যপাল: ব্রাত্য বসু

Date:

Share post:

রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose) নিজের পদের অপব্যবহার করে একতরফাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (University) উপাচার্য (Vice Chancellor) নিয়োগ করছেন বলে আগেই অভিযোগ করেছে রাজ্য সরকার। বিষয়টি শুধু অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছেছে শীর্ষ আদালতের দরজায়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় সোমবার রাজ্যপালকে সিভি আনন্দ পার্টি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।

এমন পরিস্থিতি তৈরির জন্য ফের রাজ্যপালকে সরাসরি নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু বলেন, “স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীনভাবে চলা উচিত। সেখানে রাজ্যপালের এই ধরনের স্বৈরতান্ত্রিক গোঁয়ার্তুমি বন্ধ হলে ভাল হয়। আমি বরাবরই চেয়েছি আচার্যর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে। ইউজিসির (UGC) গাইড লাইন মেনে সবটা করতে। কিন্তু উনি তাতে রাজি নন। এটা সুস্থ কাজের পরিবেশ নয়।”

 

শিক্ষামন্ত্রীর আরও সংযোজন, “মহামান্য আদালত শুনছেন গোটা বিষয়টি৷ আমাদেরও প্রশ্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে৷ আমরা সার্চ কমিটি গড়েছি। ফাইল পাঠিয়েছি৷ আচার্য নিয়োগের বিল ফেলে রাখা হয়েছে৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কোনও অস্বাভাবিকতা নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যত নেই৷ একটা বল লোফালুফির খেলা চলছে৷ রাজভবনের মগের মুলুক গোছের কারবার৷ আপৎকালীন নয় আমরা পাকাপাকি চাইছি। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট পাঠাচ্ছি৷”

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...