Monday, April 6, 2026

ফের উত্ত.প্ত পুলওয়ামা, চলছে সেনা-জ.ঙ্গির গু.লির লড়াই

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় চলছে জঙ্গীর সঙ্গে সেনার গুলির লড়াই। কাশ্মীর জোনের পুলিশ জানিয়েছে, পুলওয়ামার লারো ও পারিগাম এলাকায় এই সংঘর্ষ চলছে। তবে শেষ পাওয়া খবরে হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃবাংলায় যথেচ্ছ বহুতল নির্মাণ রুখতে কী উদ্যোগ নিচ্ছে রাজ্য?

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা যে ফের শুরু হয়েছে তা সেনা সূত্রে আগেই জানা গিয়েছিল। কাশ্মীর জোনের পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি গাড়ার ব্যাপারে তাদের কাছে আগাম খবর ছিল। রবিবার পরিকল্পনা মাফিক সেখানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তার পর থেকেই শুরু হয়েছে গুলির লড়াই।
কাশ্মীর জোন পুলিশ ‘এক্স’(টুইটার)-এ লিখেছে, “পুলওয়ামার লারো-পারিগাম এলাকায় গুলির লড়াই শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।”
প্রসঙ্গত, দু’সপ্তাহ আগে কাশ্মীরের রাজৌরি জেলায় এক সন্ত্রাসবাদীকে গুলি করে মারে নিরাপত্তাবাহিনী। রাজৌরিতে ও জঙ্গির গা ঢাকা দেওয়ার ব্যাপারে সেনা গোয়েন্দার কাছে আগাম তথ্য ছিল। তার পর ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশ ৫ অগস্ট যৌথ অভিযান চালায়।
রাজৌরিতে ওই অপারেশনের একদিন আগে কুলগামে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার তিন জওয়ান। জঙ্গি অনুপ্রবেশ রুখতে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশিতে তার আগেই নেমে পড়েছিল সেনাবাহিনী। কুলগামের হালানের জঙ্গলেও তল্লাশি শুরু হয়। সেনার কাছে খবর ছিল, দক্ষিণ কাশ্মীরেও সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়ে রয়েছে।
এই তল্লাশি চালাতে গিয়েই সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল। সেই গুলিতেই নিহত হন তিন জওয়ান।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...