Thursday, June 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সিরিজ জয় ভারতের। রবিবার আয়ারল্যান্ডকে হারাল ৩৩ রানে। আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেতেই এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল জশপ্রীত বুমরাহ-এর দল। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) হাঁফ ছেড়ে বাঁচল মোহনবাগান সুপার জায়েন্ট।ডুরান্ড কাপ থেকে ছিটকে যেতে পারত সবুজ-মেরুন। তবে হলো না। রবিবার জামশেদপুর এফসিকে ৬-০ গোলে হারাল মহামেডান। এর ফলে জিতলেও পরের রাউন্ডে যাওয়া হল না সাদা-কালো ব্রিগেডের।

৩) কলকাতা লিগে হার মোহনবাগান সুপার জায়ান্টের। রবিবার সাদার্ন সমিতির কাছে ০-২ গোলে হারল বাস্তব রায়ের দল। চলতি কলকাতা লিগে এটাই প্রথম হার সবুজ-মেরুনের। প্রথামার্ধেই পরপর দুই গোল খেয়ে যায় মোহনবাগান। শুরু থেকেই আক্রমণ করতে থাকে সাদার্ন।

৪) বিশ্ব জয় স্পেনের। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হল স্পেন। ফাইনালে ১-০ গোলে হারাল ইংল‍্যান্ডকে। এই জয়ের ফলে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে স্প্যানিশ আর্মাডারা।

৫) রবিবার সকালে লিগস কাপের ফাইনালে নেমেছিল ইন্টার মায়ামি। সেই ম‍্যাচে নাশভিলকে হারিয়ে লিগস কাপ চ‍্যাম্পিয়ন হয় মেসির ইন্টার মায়ামি। মেসি জাদুতে প্রথমবার লিগস কাপ চ‍্যাম্পিয়ন তারা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। পেনাল্টি শুট-আউটে ৯-১০ গোলে জেতে ইন্টার মায়ামি।

আরও পড়ুন:এক ম‍্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...