Friday, June 26, 2026

হুগলির হরিপালে সবুজ কালীর পুজো

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

কালো না হলে নীল- এই রূপেই পূজিত হন কালী। কিন্তু সবুজ কালীর পুজো হয় হুগলিতে (Hoogli)। হুগলির হরিপালের শ্রীপতিপুর পশ্চিম গ্রামের ৭৪ বছরের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির ও অধিকারী বাড়িতে পুজো হয় সবুজ কালীর।

সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপাল। সেখানে শ্রীপতিপুর গ্রাম। এই গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘদিন যাবৎ পূজিতা সবুজকালী। কালীর রঙ কচি কলাপাতার মতো সবুজ। এই গ্রামেরই এক দরিদ্র গোড়া বৈষ্ণব পরিবারের বটকৃষ্ণ অধিকারী শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেন। কথিত আছে, স্বপ্নাদেশে কালীর মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু কুলীন বৈষ্ণব পরিবারে জন্ম তাঁর বাড়িতে কেউ তিলক সেবা, রাধা গোবিন্দের নাম না করে জল স্পর্শ করেন না, সেই বৈষ্ণব বাড়িতে কালীপুজো তৎকালীন সমাজের মাথারা বললেন নৈব নৈব চ। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি বাড়িতে কালীর ঘট স্থাপন করলেন।

পরে মূর্তি প্রতিস্থাপন। বটকৃষ্ণ ঠাকুর রটন্তী কালীপুজোর দিন প্রতিষ্ঠা করেন এই সবুজ কালীর। সারা বছর এই বৈষ্ণব বাড়িতে পূজিতা হোন সবুজ কালী। এছাড়া প্রতিমাকে বাঁশি বাজিয়ে শোনানো হয় যেহেতু মা কৃষ্ণ ও কালীর রূপ। আর এখানে নেই কোনো বলি প্রথা। এই সবুজ কালীর পছন্দ ইলিশ মাছ আর জুঁই ফুল। কালীর এই বিশেষ রূপ দর্শন করতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এই বাড়িতে।

আরও পড়ুন- বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ! আটক নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিক

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...