Friday, June 26, 2026

‘শীর্ষ আদালতের বিরোধিতা করতে পারেন না’, গুজরাট হাই কোর্টকে ভর্ৎ.সনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

গুজরাত হাইকোর্টকে তীব্র আক্রমণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশের বিরোধীতা করতে পারে না দেশের কোনও আদালত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবার আরেকবারও মামলার শুনানিতে গুজরাত হাইকোর্টের বিরুদ্ধে অহেতুক সময় নষ্টের অভিযোগ উর্ধ্বতন আদালতের।

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ২৫ বছরের তরুণীর গর্ভপাত করানো নিয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাত হাইকোর্টে। গত ৭ অগাস্ট গুজরাত হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর আদালতের নির্দেশেই ১০ অগাস্টের মধ্যে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করে একটি টিম। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়, গর্ভপাতে ওই তরুণীর কোনও সমস্যা হবে না। কিন্তু রিপোর্ট জমা পড়ার গুজরাত হাইকোর্ট ১২ দিন পরে আগামী শুনানির দিন স্থির করে। পরে শুনানির দিন এগিয়ে আনা হলেও ওই তরুণীর গর্ভপাতের অনুমতি খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টে যান। সেখানেই সুপ্রিম কোর্টে গুজরাত হাইকোর্টকে তীব্র ভর্ৎসনা করে জানায়, এমন গুরুত্বপূর্ণ মামলায় আদালত কেন এত সময় নষ্ট করল? একইসঙ্গে শীর্ষ আদালত বলে, ২১ অগাস্ট মামলার শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই আবার নতুন করে মামলার রায় ঘোষণা করে গুজরাত আদালত। গুজরাত আদালতের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আগের রায়ে ত্রুটি থাকায় তা সংশোধন করেই নতুন করে রায় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, “দেশের শীর্ষ আদালতের নির্দেশের বিরোধিতা করে গুজরাত হাইকোর্টের এই আচরণ বরদাস্ত করা হবে না। এসব কী হচ্ছে গুজরাত হাইকোর্টে? গুজরাত হাইকোর্টের এই আচরণ সংবিধানের পরিপন্থী।” পাশাপাশি গুজরাত হাইকোর্টে রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্ট তরুণীর গর্ভপাতের অনুমতিও দিয়েছে।

আরও পড়ুন- বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ! আটক নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিক

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...