Tuesday, April 28, 2026

ঢালাও দুর্নীতি! শীর্ষে শাহের মন্ত্রক, প্রকাশ্যে কেন্দ্রীয় ভিজিল্যান্স রিপোর্ট

Date:

Share post:

রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইয়ের অপব্যবহার করে বিরোধীদের বদনাম করতে তৎপর মোদি সরকার। অথচ মোদি শাসনেই সাড়ে ৭ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে ক্যাগ(CAG)। এবার প্রকাশ্যে এলো কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নিরিখে একেবারে শীর্ষ স্থানে অমিত শাহের(Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Home Ministry)। আর এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে খোদ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের(central vigilance commission) বার্ষিক রিপোর্টে। যেখানে বলা হয়েছে, ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক মিলিয়ে মোট ১,১৫,২০৩টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। আর এই অভিযোগ মন্ত্রকের কর্মী ও আধিকারিদের বিরুদ্ধে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন স্বশাসিত সংস্থা, যারা মূলত কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সংস্থাগুলিতে পরিকল্পনা, সেগুলির প্রয়োগ কিংবা সংস্কারের বিষয়গুলির উপর কড়া নজর রাখে। সেই ভিজিল্যান্স কমিশনের পরিসংখ্যানে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পর সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ হয়েছে রেল এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে। এক বছরে কর্মীদের দুর্নীতি সংক্রান্ত ৪৬,৬৪৩টি অভিযোগ পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে রেল এবং ব্যাঙ্ক পেয়েছে যথাক্রমে ১০,৫৮০ এবং ৮,১২৯টি অভিযোগ। এবিসয়ে কেন্দ্রের এক শীর্ষ আধিকারিকের তরফে জানানো হয়েছে, কমিশনের তরফে মুখ্য ভিজিল্যান্স আধিকারিককে তিন মাসের মধ্যে অভিযোগগুলির সারবত্তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সাড়ে ৭ লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে ক্যাগ। কংগ্রেসের তরফে সেই রিপোর্টের নথি প্রকাশ করা হয়েছে। যেখানে দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ, হাইওয়ে প্রকল্পের বরাত দেওয়া থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় টাকা মঞ্জুর হওয়ায় বিস্তর গরমিলের অভিযোগ তোলা হয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভারতমালা পরিযোজনা প্রকল্পের প্রথম পর্যায়ে দ্বারকা এক্সপ্রেসওের নির্মাণে প্রয়োজনের চেয়ে ১৪ গুণ বেশি টাকা খরচ হয়েছে বলে উঠে এসেছে CAG রিপোর্টে। যেখানে মোট দুর্নীতির পরিমাণ সাড়ে ৭ লক্ষ কোটি টাকা।

Related articles

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...