Sunday, March 29, 2026

আয় বাড়াতে প্রস্তাব, সল্টলেক-কল্যাণীর জমি ফ্রি হোল্ড দেওয়ার ভাবনা রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকার এবার সল্টলেক ও কল্যাণীতে লিজ জমির মালিকদের ফ্রি হোল্ড বা নিঃশর্ত মালিকানা দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে। আয় বৃদ্ধির পাশাপাশি ওই সব এলাকার বাসিন্দাদের নিজেদের সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে এক মন্ত্রীগোষ্ঠী এ বিষয় নানা দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গত জানুয়ারি মাসে পুর ও নগরোন্নয়ন দফতর নিঃশর্ত মালিকানা পেতে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড কনভার্শন (লিজ হোল্ড ল্যান্ড টু ফ্রি হোল্ড) ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি রাজ্য ভূমি সংস্কার দফতরও শিল্প-বাণিজ্যে লিজে দেওয়া সরকারি জমির নিঃশর্ত মালিকানা দেওয়ার জন্য আইন সংশোধন করে ফি সংক্রান্ত নির্দিষ্ট বিধি প্রণয়ন করেছে।

গত জানুয়ারি মাসেই নগরোন্নয়ন দফতর কেএমডিএ, হিডকো, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি সহ রাজ্যের ১৮টি উন্নয়ন পর্ষদ এলাকার নিয়ন্ত্রণাধীন দীর্ঘমেয়াদী লিজ জমিকে নিঃশর্ত মালিকানায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে শিল্প সংস্থার পাশাপাশি লিজ জমিতে গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলি নিঃশর্ত মালিকানা পেতে বিশেষ উৎসাহ দেখাচ্ছে বলে দফতর সূত্রে জানা গেছে।

এ দিকে সল্টলেকে সব জমিই নগরন্নোয়ন দফতর থেকে দীর্ঘমেয়াদি লিজের ভিত্তিতে দেওয়া রয়েছে। সল্টলেকের বাসিন্দাদের মধ্যে এই জমির মালিকানা পাওয়ার আগ্রহ বেশি। কারণ জমির মালিকানা পাওয়া গেলে হস্তান্তর করা সহজ হবে। হিডকোর জমির ক্ষেত্রে যে সুযোগ রয়েছে। ভূমি সংস্কার দপ্তরের কর্তাদের মতে, নিঃশর্ত মালিকানা দেওয়া হলে রাজ্য সরকারের আয় দু’ভাবে বৃদ্ধি পাবে। প্রথমত, নিঃশর্ত মালিকানা পাওয়ার জন্য সরকারি নির্ধারিত ফি থেকে রাজস্ব আসবে। আবার মালিকানা হাতে পেলে সল্টলেকে জমি, বাড়ি ও ফ্ল্যাট হস্তান্তর সহজ হবে। তাতে রেজিস্ট্রেশন বাবদ ওই জমি থেকে সরকার দ্বিতীয়বার রাজস্ব আদায় করতে পারবে। এখন লিজে পাওয়া সল্টলেক বা কল্যাণীর জমি হস্তান্তর নিয়ে নানা গরমিল রয়েছে, নয়া পদ্ধতিতে যা সহজে বন্ধ করা যাবে।

আরও পড়ুন- বাম আমলের জমির চরিত্র বদল কে.লেঙ্কারির তদন্ত শুরু নবান্নের, বিশেষ নজর উত্তরবঙ্গের ৩ জেলায়

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...