Saturday, April 4, 2026

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ‘সাংবিধানিক বৈধতা’র দাবি খারিজ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে ‘সাংবিধানিকভাবে বৈধ’ (Constitutional Validity) ঘোষণার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলা বিচারাধীন। আর সেকারণেই নতুন করে এই সংক্রান্ত শুনানির কোনও প্রয়োজন নেই। শনিবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির ক্ষেত্রে কোনও সাংবিধানিক বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তার উপর ভিত্তি করে ২০১৯ সালের মোদি সরকারের পদক্ষেপের বিচারবিভাগীয় পর্যালোচনা হবে।

কিন্তু সোমবার প্রধান বিচারপতির পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানক বৈধতা সংক্রান্ত মামলা বিচারধীন। তাই নতুন করে এই সংক্রান্ত শুনানির প্রয়োজন নেই। ২০১৯ সালের ৫ অগাস্ট রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এই সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন রাষ্ট্রপতি। এরপরই সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাশের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

যদিও এক্ষেত্রে সরকার পক্ষের দাবি, ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের সময় ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই মর্যাদা কখনওই স্থায়ী ছিল না।

 

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...