Monday, April 13, 2026

চা বাগান দখলকে কেন্দ্র করে অ.শান্তি! চোপড়ায় দু’পক্ষের সং.ঘর্ষে গুরুতর জ.খম একাধিক

Date:

Share post:

চা বাগান দখলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার চোপড়া (Chopra)। জানা গিয়েছে, বাগান মালিক ও আদিবাসী শ্রমিকদের সংঘর্ষের জেরে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৪ জন। পুলিশ সূত্রে খবর, এদিনের অশান্তিতে ছররা গুলি চলে বলে অভিযোগ।

উত্তর দিনাজপুরের পিয়ারিলাল চা বাগানের বর্তমান মালিকানায় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শ্রমিকরা। কিন্তু আচমকাই মালিকানা হস্তান্তর হওয়ার কথা উঠলে আদিবাসী শ্রমিকরা তাঁদের পূর্বপুরুষের দান করা জমি হিসেবে নিজেদের মালিকানা চায়। এর ফলে বাগান দখলকে কেন্দ্র করে দীর্ঘ ৭-৮ মাস ধরেই ঝামেলা চলছিল মালিকপক্ষ ও আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে।

সোমবার তাঁরা বাগানের মালিকানা নিয়ে আন্দোলনে নামলে বাঁধে গন্ডগোল। এদিকে বিবাদ চলাকালীন ছররা গুলিতে জখম হন কয়েকজন। তাঁদের তড়িঘড়ি চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চোপড়া থানার পুলিশ।

 

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...