Monday, April 13, 2026

এশিয়া কাপে দলে মিডল অর্ডারের দায়িত্ব কে? প্রশ্ন শুনেই বিরক্ত রোহিত

Date:

Share post:

আজ ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। দলে চোট কাটিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা। এশিয়া কাপের পরই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার আগে দলে শ্রেয়স-রাহুল ফেরায় কিছুটি স্বস্তি ভারতীয় শিবিরে। তবে এতে কি দলের মিডল অর্ডারের সমস‍্যা মিটবে? কে করবেন চার নম্বরে ব‍্যাটিং? সাংবাদিক সম্মলনে প্রশ্ন যায় রোহিতের কাছে। আর এই প্রশ্ন শুনতেই কিছুটা বিরক্ত ভারত অধিনায়ক। বললেন, দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে।

এদিন দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”আমি চাই দলগত ক্রিকেট খেলে জিততে। হতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে কোনও ব্যাটারকে খেলতে হবে। সেটা তো ভালই। বিশ্বকাপের আগে প্রস্তুতি হয়ে যাবে তার। দলে এমন ক্রিকেটার দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে। আমরা এমন ব্যাটার চাই যে পরিস্থিতি অনুযায়ী যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। কারণ, এটা ক্লাব ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট। তাই সবাইকে যে কোনও জায়গায় ব্যাট করার জন্য তৈরি থাকতে হবে। আমরা চাই না, কোনও ব্যাটার একটা জায়গাতেই নিজেকে আটকে রাখুক। কারও কোনও নির্দিষ্ট জায়গা নেই।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,” সকালে কাউকে দুম করে বলা হয় না যে ব্যাটিং অর্ডারে উপরে বা নীচে নামতে হবে। হঠাৎ করে বুমরাহকে বলব না ওপেন করতে বা শুভমন গিলকে বলব না সাত নম্বরে নামতে। আমরা অতটাও পাগল নই। আগে থেকেই ঠিক থাকে। গত কয়েক বছরে আমাদের ব্যাটিং অর্ডার দেখলে বোঝা যাবে ওপেনার বা তিন নম্বরে যারা খেলে, ধারাবাহিক ভাবে তারাই খেলছে। পাঁচ, ছয় বা সাত নম্বরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। খালি চার নম্বরে একটু সমস্যা হয়েছে। সেটা আমাদের ঠিক করতে হবে। তবে ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে কোনও জায়গায় নামার জন্য তৈরি থাকতে।”

সম্প্রতি দলের প্রধান সমস‍্যা মিডল অর্ডার নিয়ে মুখ খুলেছিলেন রোহিত। বলেছিলেন, যুবরাজ সিং -এর পর দলে চার নম্বরে ব‍্যাট করতে সেরকম ভাবে কেউ ভরসা দিতে পারেনি। যদিও চোট আঘাতের জন‍‍্যই আরও বেশি সমস‍্যা হচ্ছে।

আরও পড়ুন:ঘোষণা এশিয়া কাপের জন্য ভারতীয় দল, চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...