Wednesday, April 8, 2026

সুজয়ের অফিসে টানা ১৮ ঘণ্টা ম্যারাথন তল্লাশি, নথি উদ্ধার ইডির

Date:

Share post:

নিয়োগ মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra) লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে উচ্চপদে চাকরি করতেন। সেই সংস্থায় রাতভর তল্লাশি চালাল ইডি (ED)। সোমবার, দুপুর থেকেই তিন জায়গায় অভিযান শুরু করে কেন্দ্রীয় এজেন্সিটি। বাকি দু’জায়গায় তল্লাশি দ্রুত শেষ হলেও আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান চলে প্রায় ১৮ ঘণ্টা। ম্যারাথন (Marathon) তল্লাশি শেষে ইডির আধিকারিকদের সূত্রে খবর, তাঁদের হাতে বেশ কিছু নথি এসেছে।

সোমবার দুপুরে ইডির তিনটি দল পৃথক তিনটি জায়গায় তল্লাশি শুরু করে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি প্রকল্প এলাকায় যান ইডির আধিকারিকরা। পাশাপাশি, লি রোডে সুজয়কৃষ্ণের মেয়ে এবং জামাইয়ের ফ্ল্যাটেও যান ইডির অফিসারেরা। একই সঙ্গে আলিপুরে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসেও যান তাঁরা। একযোগে শুরু হয় তিন জায়গায় তল্লাশি। বিষ্ণুপুর এবং লি রোডে তল্লাশির কাজ শেষ হলেও আলিপুরের অফিসে তল্লাশি গড়ায় ভোর পর্যন্ত।

এই লিপ্‌স অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে তাঁরই সংস্থা এসডি এন্টারপ্রাইজের সঙ্গেও ওই সংস্থার লেনদেনের প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন বলে দাবি। ইডি চার্জশিটে দাবি করেছে, ২০২০-২১ সালের মধ্যে কাকুর এসডি এন্টারপ্রাইজের সঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের ৯৫ লক্ষ ১ হাজার টাকা লেনদেন হয়েছে। কবে কত টাকা লেনদেন, তা-ও চার্জশিটে জানিয়েছে ইডি। মঙ্গলবার ভোরে যখন ইডির তদন্তকারীরা আলিপুরে তল্লাশি অভিযান শেষ করে বের হন, তখন তাঁদের হাতে একাধিক ব্যাগ।

ইডি সূত্রের খবর, লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে প্রচুর নথি, লেজার বুক এবং হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ইডি আধিকারিকেরা যখন তল্লাশির কাজ চালাচ্ছিলেন, তখন বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

আরও পড়ুন- ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগে টাকি পুরসভার পাঁচ কাউন্সিলরের পদত্যাগ

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...