Monday, May 18, 2026

করবেট উদ্যানে ৬০০০ গাছ ‘সাফ’ উত্তরাখণ্ড সরকারের! CBI তদন্তের হুঁশিয়ারি আদালতের

Date:

Share post:

প্রবল ধসের জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের(Uttarakhand) জনজীবন। গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তবে সরকারের হুঁশ নেই। ডবল ইঞ্জিনের(Double Engine) এই রাজ্যে সরকারের মদতে চলছে বেলাগাম বৃক্ষ নিধন যজ্ঞ। দেশের অন্যতম সংরক্ষিত অরণ্য জিম করবেট জাতীয় উদ্যানের(Jim Corbett National Park) হাজার হাজার গাছ কেটে অবৈধ নির্মাণ চালিয়েছে খোদ উত্তরাখণ্ড সরকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া ভাষায় উত্তরাখণ্ড সরকারকে তোপ দাগল আদালত। হাইকোর্টের(HighCourt) তরফে প্রশ্ন তোলা হয়েছে এই ঘটনার তদন্তভার সিবিআইকে(CBI) দেওয়া হবে না কেন?

জানা গিয়েছে, ২০১৭-২১-এর মধ্যে জিম করবেট জাতীয় উদ্যানের ৬ হাজার কাটা হয়েছে। সেখানে পর্যটকদের টাইগার সাফারির জন্য নির্মাণ কাজ চালায় রাজ্য সরকার। এছাড়াও অরণ্যের একাংশকে পাঁচিলে ঘেরার জন্যও গাছ কাটা পড়ে। সরকারের এমন বেপরোয়া মানসিকতার বিরুদ্ধে উত্তরাখণ্ড হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন দেরাদুনের বাসিন্দা অনু পন্থ। অভিযোগ বৃক্ষনিধন এবং নির্মাণকাজ চলে হরক সিং রাওয়াত রাজ্যের বনমন্ত্রী থাকাকালীন। এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির ত্রিবেন্দ্র সিং রাওয়াত। শুনানিতে আদালত রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চায়, অভিযুক্ত মন্ত্রী এবং অন্য আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সরকারি কৌশলী সাফাই, এই ঘটনার প্রকৃত তথ্য রাজ্যের মুখ্যসচিব আদালতে পেশ করবেন।

যদিও এমন উত্তরে উত্তরখণ্ড হাইকোর্টের বিচারপতিদের মন গলেনি। সরকারি নির্মাণ কাজের জেরে ৬ হাজার গাছ কাটার অভিযোগে, তৎসহ এমন কাণ্ডের পরেও কোনওরকম ব্যবস্থা না নেওয়ায় অবাক হন তাঁরা। রাজ্যকে ভর্ৎসনা করে আদালত প্রশ্ন তোলে, এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হবে না কেন? এই মামলা পরবর্তী শুনানি ১ সেপ্টেম্বর-এ। উল্লেখ্য, ২০২১ সালে জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। জিম করবেট জাতীয় উদ্যানের নাম পরিবর্তনের তোড়জোড় শুরু করেন তিনি। জানান, করবেটের নাম বদলে রামগঙ্গা জাতীয় উদ্যান রাখা হবে দেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চলের।

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...