Thursday, June 18, 2026

যাদবপুর ছাত্রমৃ.ত্যু: সকালে ফেসবুক পোস্টের পর সন্ধেয় যাদবপুর থানায় হাজির অরিত্র

Date:

Share post:

সকালে ফেসবুকে নিজের সমর্থনে লম্বা-চওড়া পোস্টের পর সন্ধেয় যাদবপুর থানায় হাজির অরিত্র মজুমদার ওরফে আলু। মঙ্গলবার সন্ধে ৭ টা নাগাদ যাদবপুর থানায় যান অরিত্র। জানা গিয়েছে, পুলিশি তলব পেয়ে যাদবপুর থানায় হাজির হন অরিত্র। ৯ অগস্টের রাতের ঘটনা সম্পর্কে তাঁর বয়ান নথিভুক্ত করছেন তদন্তকারীরা। পাশাপাশি এদিন তৃতীয় বর্ষের ছাত্র রুদ্রকেও তলব করে পুলিশ।

যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার তার নাম জড়ানোর প্রসঙ্গে মঙ্গলবার সকালে ফেসবুকে নিজের সাফাই লিখে পোস্ট করেন অরিত্র। তার দাবি, ঘটনার পরের দিন ১০ তারিখে কাশ্মীরে ছিল সে। মিডিয়া এবং বেশ কিছু ছাত্র সংগঠন তার নামে মিথ্যা প্রচার করছে। যে কোনওরকম তদন্তের সামনে দাঁড়াতে প্রস্তুত। অরিত্র আরও জানিয়েছে, সে কাশ্মীরে ট্রেকিংয়ে গিয়েছিল। চার মাস আগে থেকে রাজধানী এক্সপ্রেসের টিকিট এবং দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানের টিকিট কাটা ছিল তার। ফেসবুকে টিকিটগুলির ছবি প্রকাশ করে তার দাবি, ছাত্রমৃত্যুর ঘটনায় কোনওভাবে সে যুক্ত নয়। ঘটনার দিন সে হস্টেলে যায়নি। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলেও ফেসবুকে লিখেছে।

এদিকে অরিত্রর ফেসবুক পোস্ট সামনে আসার পরই তাঁকে তলব করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি। আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে বিশ্ববিদ্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে এদিন দুপুরে হোয়াটস অ্যাপ এবং মেলে অরিত্র ওরফে আলুকে এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই নির্দেশ আসার কিছু পরেই যাদবপুর থানা থেকে তাঁকে তলব করা হয়। এরপরই সন্ধে সাতটার কিছু পরে যাদবপুর থানায় পৌঁছন অরিত্র ওরফে আলু। ৯ অগস্টের রাতের ঘটনা সম্পর্কে তাঁর বয়ান নথিভুক্ত করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- যাদবপুরে ছাত্র-মৃ.ত্যু: ফেসবুক পোস্টে একের পর এক অসংগতি! পুলিশের নজরে ছাত্রনেতা অরিত্র

 

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...