Thursday, June 18, 2026

উদাসীন সীমান্ত রক্ষী বাহিনী! মহানন্দায় বাংলাদেশি বালি মা.ফিয়াদের দৌরাত্ম্য, চলছে অবাধে পা.চার

Date:

Share post:

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ঢিলে ঢালা নিরাপত্তার কারণে ভারত থেকে বালি পাচার করছে বাংলাদেশী পাচারকারীরা। শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়া ব্লকের চটহাট ও মুড়ি খাওয়ায় সীমান্ত এলাকা দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। এই নদীর বিভিন্ন জায়গায় খাপছাড়া ভাবে কাঁটাতারের বেড়া নেই প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে। আর কাটা তারের বেড়া না থাকার সুবিধে নিয়ে নদী দিয়ে চুপিসাড়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের পাচারকারীরা। নদী থেকে বালি পাচার করছে বাংলাদেশে। এক প্রকার সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের চোখের সামনেই চলছে বালি পাচার। দেখেও কিছুবলছে না তারা।

শুধু বালি নয় নদীর পাশে রয়েছে প্রচুর কৃষি জমি। যেখানে চাষ করে থাকে ভারতের মুড়ি খাওয়া এলাকার চাষীরা। আবার কিছু চা বাগানও রয়েছে। পাচারকারীরা বালি ছাড়াও মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। মাটি চুরির কারণে নদী ভাঙ্গনের ঘটনাও ঘটছে। তবে এই সবের পেছনে যে সীমান্ত রক্ষী বাহিনীদের মদত রয়েছে তা এক প্রকার নিশ্চিত। ইতি মধ্যে স্থানীয় পঞ্চায়েত ও ফাঁসীদেওয়া ব্লকের বিডিও জেলা শাসককে বিষয়টি লিখিত ভাবে জানাবে বলে জানিয়েছে। তবে এই সমস্যা আন্তর্জাতিক সমস্যা। এর সমাধান দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে মিটিং করেই সমস্যা সমাধান করা সম্ভব।

আরও পড়ুন- যাদবপুর ছাত্রমৃ.ত্যু: সকালে ফেসবুক পোস্টের পর সন্ধেয় যাদবপুর থানায় হাজির অরিত্র

 

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...