Saturday, April 4, 2026

নির্যাতিতার সঙ্গে সাক্ষাতে অনড়, হাসপাতালের মেঝেয় রাত কাটালেন স্বাতী মালিওয়াল

Date:

Share post:

হাসপাতালে(Hospital) নির্যাতিতার সঙ্গে দেখা করতে দিচ্ছে না দিল্লি পুলিশ(Delhi Police)। এমনকি তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না দিল্লি পুলিশ। এমনই অভিযোগ তুলে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন দিল্লির মহিলা কমিশনের(DWC) প্রধান স্বাতী মালিওয়াল(swati maliwal)। শুধু তাই নয়, নির্যাতিতার দেখা করতে না দেওয়ায় হাসপাতালের মেঝেয় শুয়ে রাত কাটালেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

এই ঘটনা প্রসঙ্গে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, “দিল্লি পুলিশ গুন্ডাগিরিকে প্রশ্রয় দিচ্ছে। তারা নির্যাতিতা এবং তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকেও তো নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করতে অনুমতি দেওয়া হয়েছিল। বুঝতে পারছি না, দিল্লি পুলিশ আমার কাছ থেকে কী লুকোতে চাইছে!” এর পরই মালিওয়াল প্রশ্ন তোলেন, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে যদি দেখা করতে দেওয়া হয়, তা হলে তাঁকে কেন বাধা দেওয়া হচ্ছে? জানা গিয়েছে, সোমবার দুপুর থেকে হাসপাতালে ঠায় অপেক্ষা করছেন স্বাতী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যতক্ষন না নির্যাতিতা ও তার মায়ের সঙ্গে দেখা করতে পারছেন ততক্ষন হাস্পাতাল থেকে এক পাও নড়বেন না। একইসঙ্গে জানান, “নির্যতিতাকে সব রকম ভাবে সাহায্য করা হচ্ছে কি না আমি জানতে চাই। ওর চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, তা-ও জানতে হবে।”

উল্লেখ্য, বন্ধুর ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণে অভিযোগ উঠেছে দিল্লির(Delhi) নারী ও শিশু উন্নয়ন বিভাগের আধিকারিক প্রেমদয় খাকার বিরুদ্ধে । ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৪ বছরের নাবালিকাকে বহুবার ধর্ষণ করেন অভিযুক্ত ওই আধিকারিক। যার জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। এই ঘটনার পর মেয়েটিকে জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়ান আধিকারিকের স্ত্রী। নাবালিকার অভিযোগের ভিত্তিতে আধিকারিক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের নির্দেশে ওই সরকারি আধিকারিককে তাঁর পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় বিষয় জানাজানি হওয়ার পর গ্রেফতারি এড়াতে পালানোর চেষ্টা করেছিলেন ওই আধিকারিক ও তাঁর স্ত্রী। যদিও শেষরক্ষা হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...