Wednesday, April 8, 2026

ছাত্র সং*ঘর্ষে উ*ত্তপ্ত দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ!

Date:

Share post:

রক্তাক্ত শিক্ষাঙ্গন। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (Dinabandhu Andrews College)। ইউনিয়নের ক্ষমতা দখলদারি নিয়ে অশান্তি চলছিল। দুদিন আগেও পরিস্থিতি চরমে ওঠে। আজ মঙ্গলবার ফের দু’পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়া মোড় (Garia Crossing)। স্থানীয়রা বলছেন, ছাত্র সংঘর্ষের ঘটনায় দু’পক্ষেরই ছাত্ররা গুরুতর জখম হয়েছেন। বেশ কিছু ছাত্র চোখে আঘাত পেয়েছেন। অনেকের কাঁধেও জখম লেগেছে।

জানা যাচ্ছে দুই গোষ্ঠীর হাতাহাতির জেরে আজ দুপুরে খবরের শিরোনামে উঠে আসে গড়িয়া মোড়। নিত্যযাত্রীরা এই মারামারির জেরে অসুবিধায় পড়েন। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় । বহিরাগতদের দাদাগিরিতে এই কাণ্ড বারবার ঘটছে বলে উপস্থিত পড়ুয়ারা অভিযোগ করেন। দখলদারির রাজনীতিতে একে অন্যকে দোষারোপের জেরে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে উত্তেজনা তৈরি হয়।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...