Thursday, June 25, 2026

যাদবপুরের হস্টেলে কারা থাকবে? নয়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার জন্য মূলত বাম-অতিবাম সমর্থক কিছু প্রাক্তন ছাত্র কাঠগড়ায়। তদন্তে নেমে অভিযুক্তদের করেছে পুলিশ। যাদের মধ্যে অনেকের হস্টেলে থাকার মেয়াদ উত্তীর্ণ হলেও বছরের পর বছর নিয়ম ভেঙে তারা থাকছিল। এ ব্যাপারে কার্যত উদাসীন ছিল বিশ্ববিদ্যালয় ও হস্টেলে কর্তৃপক্ষ।

অবশেষে টনক নড়ল। হস্টেল উপযুক্ত পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেলে কারা সুযোগ পাবেন? প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর এবার নিয়মে বড়সড় রদবদন আনতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেলে কারা সুযোগ পাবেন, এতদিন তা ঠিক করতেন হস্টেল বা মেস কমিটির সদস্যরা। কিন্তু এবার আর তেমনটা হবে না। হস্টেলের জন্য যে সকল পড়ুয়া আবেদন করবে, তাদের কী কী যোগ্যতা বিচার করা হবে ও কোন যোগ্যতার জন্য কত নম্বর দেওয়া হবে, সেটুকুই শুধু ঠিক করবে মেস কমিটি। সেই অনুযায়ী ফর্ম ফিলাপ করতে হবে পড়ুয়াদের। সেই ফর্ম দেখে কারা হস্টেলে সুযোগ পাবেন, তা ঠিক করবেন অধ্যাপকরা।

উল্লেখ্য, ছাত্র মৃত্যুর ঘটনার পরই প্রাক্তনীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছাড়ার নির্দেশিকা জারি করেছিল কর্তৃপক্ষ। সময় দেওয়া হয়েছিল ৩ দিন। সেই সময়সীমা পেরিয়েছে।

আরও পড়ুন:যাদবপুরের মেইন হস্টেল যেন র‌্যাগিংয়ের পাঠশালা!

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...